• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফতুল্লায় সংবাদ প্রকাশের জের: সাংবাদিক রাসেল কে হত্যার হুমকি থানায় অভিযোগ ফতুল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার উপহার বিতরণ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দুর্গাপূজা উদযাপনের আহ্বান শহিদুল ইসলাম টিটুর পদত্যাগ চেয়েছি, মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীঃ এমপি ইশরাক হোসেন পাগলা বৈরাগীবাড়িতে অগ্নিকাণ্ড,পূজার ঘর পুড়ে ছাই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাগল নাথ মন্দির ও পূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি আব্দুল্লাহ আল আমিন যুবদলে মূল্যায়ন চায় ত্যাগীরা বৃহত্তর নোয়াখালী জেলা সমিতি নবগঠিত কমিটি ও উপদেষ্টা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত প্রতারক চক্র থেকে সাবধান: ইউএনও’র পরিচয় দিয়ে ফোন, সতর্ক থাকার আহ্বান না:গঞ্জে লালন সাইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত

পাগলা বৈরাগীবাড়িতে অগ্নিকাণ্ড,পূজার ঘর পুড়ে ছাই

প্রতিবেদকের নামঃ / ৭৯ দেখেছে
সময়ঃ সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

পাগলা বৈরাগীবাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৮ অক্টোবর, ২০২৬) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা বৈরাগীবাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ করেই ওই বাড়ির একটি পূজার টিনশেড ঘরে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ঘরটিতে থাকা সমস্ত আসবাবপত্র ও মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগার পর পরই স্থানীয় এলাকাবাসী দ্রুত এগিয়ে আসেন এবং নিজেদের চেষ্টায় প্রায় আধা ঘণ্টা সম্মিলিত পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনও জানা যায়নি।

এদিকে ঘটনার খবর পেয়েই তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থল পরিদর্শনে ছুটে আসেন ফতুল্লা শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ বাবুল আহমেদ, কুতুবপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ডি এম আহসান হাবীব,জাতীয় ছাত্র শক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব সারফারাজ হক সজিব।তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং সান্ত্বনা জানান।

Advertisement


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/