নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল্লাহ আল আমিন রোববার সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলার ঐতিহাসিক পাগলার পাগল নাথ মন্দির ও পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং উৎসবের সার্বিক খোঁজখবর নেন।
এমপির আগমন উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলার ঐতিহাসিক পাগলার পাগল নাথ মন্দির ও পূজা মণ্ডপ প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় মন্দিরের সেবায়েত চিন্ময় দাস মোহন্ত সংসদ সদস্যকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরিদর্শন শেষে সেবায়েত চিন্ময় দাস মোহন্ত স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার জন্য এবং উৎসবের নিরাপত্তা ও সুন্দর পরিবেশ নিশ্চিত করায় সংসদ সদস্য এডভোকেট আব্দুল্লাহ আল আমিনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে এনসিপির নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
https://slotbet.online/