নারায়ণগঞ্জে অগ্নিবীণা সাহিত্য পরিষদের উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী ও নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সেমিনার হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব।
প্রধান অতিথির বক্তব্যে মাসুকুল ইসলাম রাজিব বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের চেতনার মূলে প্রোথিত এক অবিনশ্বর নাম। পরাধীনতার শৃঙ্খল ভাঙতে তাঁর কলম হয়ে উঠেছিল অগ্নিশিখা। তাঁর কবিতা ও গান বাঙালিকে শিখিয়েছে অন্যায়ের কাছে মাথা না নোয়াতে, আর দেখিয়েছে অসাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য পথ।কাজী নজরুল ইসলাম ছিলেন বাংলা সাহিত্যের এক অনন্য প্রতিভাধর ব্যক্তিত্ব। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে তাঁর অবদান অপরিসীম। কাজী নজরুল ইসলাম শুধু একজন কবি নন, তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তার বিদ্রোহ, প্রেম ও মানবতার বাণী আজও আমাদের পথ দেখায়।সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ গড়েতোলার ক্ষেত্রে নজরুলের ভূমিকা অনস্বীকার্য।
সংগঠনের সভাপতি মোখলেসুর রহমান তোতার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন নজরুল গবেষক মো: হুমায়ুন কবির,কবি ও সাংবাদিক রনজিত মোদক, জেলা মহিলা দলের সহসভাপতি রোজিনা আক্তার,জিসান সুরাইয়া ,শিশু সংগঠক মো: জামাল উদ্দিন,,নাট্যকার জাকির হোসেন উজ্জ্বল,কবি ও সাংবাদিক রনজিৎ মোদক, সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ প্রমুখ। সবশেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় কুরআন পাঠ, চিত্রাঙ্কন, অভিনয় ও আবৃত্তিতে বিজয়ী ৩০ জন শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে সনদপত্র, ক্রেস্ট ও শিশুতোষ গল্পগ্রন্থ প্রদান করা হয় হয়।
https://slotbet.online/