• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কুতুবপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আঃ মোতালেব জলাবদ্ধতা নিরসনে কঠোর নির্দেশনা দিয়েছেন ডিসি রায়হান কবির  পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিলেন আল আমিন চৌধুরী না: গঞ্জে অগ্নিবীণা সাহিত্য পরিষদের উদ্যোগে কাজী নজরুল ইসলাম এর ১২৭ তম জন্মবার্ষিকী ও নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে তিনদিন ব্যাপী নজরুল বর্ষ উৎসব অনুষ্ঠিত পুষ্টি চাহিদা পূরণ ও কৃষকের আয় বাড়াতে ফল চাষের বিকল্প নেই – ডি সি রায়হান কবির ফতুল্লার কুতুবপুরে স্ত্রী কর্তৃক স্বামীকে জবাই করে হত্যা স্ত্রী ফারজানা আটক নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ২৩ শে জুনের কর্মসূচি বিএনপি ও সাধারণ মানুষ কঠোর হাতে প্রতিহত করবে – শহিদুল ইসলাম টিটু

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে তিনদিন ব্যাপী নজরুল বর্ষ উৎসব অনুষ্ঠিত

প্রতিবেদকের নামঃ / ১২৩ দেখেছে
সময়ঃ শনিবার, ৪ জুলাই, ২০২৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৪ জুলাই সকালে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মো. রায়হান কবির।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জেলা প্রশাসন নারায়ণগঞ্জের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এ উৎসব তিন দিন ধরে চলে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “কাজী নজরুল ইসলাম শুধু একজন কবি নন, তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তার বিদ্রোহ, প্রেম ও মানবতার বাণী আজও আমাদের পথ দেখায়। তরুণ প্রজন্মকে নজরুলের চেতনায় উদ্বুদ্ধ করাই এই উৎসবের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে নজরুলের ভূমিকা অনস্বীকার্য। এজন্য জেলা প্রশাসন নিয়মিতভাবে নজরুল চর্চাকে উৎসাহিত করে যাবে।

Advertisement

উৎসবের তিন দিনে ছিল নজরুল সংগীত, কবিতা আবৃত্তি,নিত্য, আলোচনা সভা ও নজরুল বিষয়ক সাংস্কৃতিক পরিবেশনা। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, কবি-সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা এতে অংশ নেন।অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন স্কুলের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ রায়হান কনির।

জেলা কালচারাল অফিসার শারমিন জাহান এর তত্বাবধানে অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা শিল্পকলা একাডেমির সদস্য, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/