• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কুতুবপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আঃ মোতালেব জলাবদ্ধতা নিরসনে কঠোর নির্দেশনা দিয়েছেন ডিসি রায়হান কবির  পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিলেন আল আমিন চৌধুরী না: গঞ্জে অগ্নিবীণা সাহিত্য পরিষদের উদ্যোগে কাজী নজরুল ইসলাম এর ১২৭ তম জন্মবার্ষিকী ও নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে তিনদিন ব্যাপী নজরুল বর্ষ উৎসব অনুষ্ঠিত পুষ্টি চাহিদা পূরণ ও কৃষকের আয় বাড়াতে ফল চাষের বিকল্প নেই – ডি সি রায়হান কবির ফতুল্লার কুতুবপুরে স্ত্রী কর্তৃক স্বামীকে জবাই করে হত্যা স্ত্রী ফারজানা আটক নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ২৩ শে জুনের কর্মসূচি বিএনপি ও সাধারণ মানুষ কঠোর হাতে প্রতিহত করবে – শহিদুল ইসলাম টিটু

একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী!

প্রতিবেদকের নামঃ / ৮৯ দেখেছে
সময়ঃ শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জে রাজনৈতিক পটপরিবর্তনের পর দলবদলের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে, অতীতে আওয়ামী লীগের সক্রিয় সমর্থক হিসেবে পরিচিত কয়েকজন ব্যক্তি বর্তমানে নিজেদের বিএনপির ত্যাগী কর্মী হিসেবে পরিচয় দিচ্ছেন।

এ ধরনের অভিযোগের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে পশ্চিম লামাপাড়া এলাকার বরিশাইল্ল্যা মোক্তারের ছেলে আলী হাসানের নাম।

স্থানীয় সূত্রের দাবি, একসময় আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, সভা-সমাবেশ ও নির্বাচনী প্রচারণায় আলী হাসানের সরব উপস্থিতি ছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি পুরোনো ছবি, পোস্ট ও বিভিন্ন কার্যক্রমের দৃশ্য নতুন করে এ নিয়ে আলোচনা তৈরি করেছে।

অভিযোগ অনুযায়ী, আলী হাসান অতীতে আওয়ামী লীগের প্রার্থী ও নেতাদের সমর্থনে নিয়মিত প্রচারণা চালাতেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার বিভিন্ন পোস্টে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান এবং নৌকা প্রতীকের পক্ষে ভোট চাওয়ার আহ্বান দেখা যায় বলে দাবি করা হচ্ছে। এছাড়া দলীয় ব্যানার, মিছিল, সভা-সমাবেশ এবং নেতাদের শুভেচ্ছা জানানোর বিভিন্ন ছবিতেও তার উপস্থিতির বিষয়টি সামনে এসেছে।

তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সেই আলী হাসানই বিএনপির সক্রিয় ও নিবেদিত কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

Advertisement

এদিকে স্থানীয় সচেতন নাগরিকদের দাবি, রাজনৈতিক দলের ভাবমূর্তি ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে অতীত রাজনৈতিক ভূমিকা যাচাই করে সুযোগসন্ধানী ও আদর্শবিচ্যুত ব্যক্তিদের বিষয়ে সতর্ক অবস্থান নেওয়া প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/