• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কুতুবপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আঃ মোতালেব জলাবদ্ধতা নিরসনে কঠোর নির্দেশনা দিয়েছেন ডিসি রায়হান কবির  পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিলেন আল আমিন চৌধুরী না: গঞ্জে অগ্নিবীণা সাহিত্য পরিষদের উদ্যোগে কাজী নজরুল ইসলাম এর ১২৭ তম জন্মবার্ষিকী ও নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে তিনদিন ব্যাপী নজরুল বর্ষ উৎসব অনুষ্ঠিত পুষ্টি চাহিদা পূরণ ও কৃষকের আয় বাড়াতে ফল চাষের বিকল্প নেই – ডি সি রায়হান কবির ফতুল্লার কুতুবপুরে স্ত্রী কর্তৃক স্বামীকে জবাই করে হত্যা স্ত্রী ফারজানা আটক নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ২৩ শে জুনের কর্মসূচি বিএনপি ও সাধারণ মানুষ কঠোর হাতে প্রতিহত করবে – শহিদুল ইসলাম টিটু

মহাখালীর বিশেষায়িত হাসপাতালে হামের রোগী ভর্তি না নেয়ার অভিযোগ

প্রতিবেদকের নামঃ / ১৫৬ দেখেছে
সময়ঃ সোমবার, ১ জুন, ২০২৬

সিট ফাঁকা না থাকায় রাজধানীর মহাখালী বিশেষায়িত হাসপাতালে হামের রোগী ভর্তি নিচ্ছে না বলে অভিযোগ করেছন স্বজনরা।

তারা জানান, হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের সাধারণ চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হচ্ছে। অনেকে রোগীর অবস্থা গুরুতর দাবি করলেও হাসপাতালে ভর্তি করাতে পারছেন না।

এদিকে, যারা রোগী ভর্তি করাতে পেরেছেন তাদের অভিযোগ, হাসপাতালের বেশিরভাগ ডাক্তার-কর্মচারী ঈদের ছুটিতে থাকায় পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না তারা।

তবে হাসপাতালের চিকিৎসক জানান, এখনো পর্যাপ্ত পরিমাণে সিট আছে হাসপাতালে। রোগীর চাপ বেশি থাকায় যেসব রোগীর ভ্যান্টিলেশন প্রয়োজন তাদের ভর্তি নেয়া হচ্ছে।
 
একই অভিযোগ মহাখালীর সংক্রামক ব্যাধী হাসপাতাল নিয়েও। ফলে রোগীর প্রয়োজনীয় টেস্ট করানো যাচ্ছে না বলে অভিযোগ স্বজনদের।
স্বাস্থ্য অধিদফতরের সবশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৮৩ শিশু মারা গেছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ জনে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৯৩ জন।
 
এ পর্যন্ত হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৯৯৬ শিশু আর সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ৬৯ হাজার ৬১২।

Advertisement


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/