• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কুতুবপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আঃ মোতালেব জলাবদ্ধতা নিরসনে কঠোর নির্দেশনা দিয়েছেন ডিসি রায়হান কবির  পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিলেন আল আমিন চৌধুরী না: গঞ্জে অগ্নিবীণা সাহিত্য পরিষদের উদ্যোগে কাজী নজরুল ইসলাম এর ১২৭ তম জন্মবার্ষিকী ও নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে তিনদিন ব্যাপী নজরুল বর্ষ উৎসব অনুষ্ঠিত পুষ্টি চাহিদা পূরণ ও কৃষকের আয় বাড়াতে ফল চাষের বিকল্প নেই – ডি সি রায়হান কবির ফতুল্লার কুতুবপুরে স্ত্রী কর্তৃক স্বামীকে জবাই করে হত্যা স্ত্রী ফারজানা আটক নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ২৩ শে জুনের কর্মসূচি বিএনপি ও সাধারণ মানুষ কঠোর হাতে প্রতিহত করবে – শহিদুল ইসলাম টিটু

পাগলা-জালকুড়ি সড়কের সংস্কর কাজে বিলম্ব দ্রুত বাসতবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান

প্রতিবেদকের নামঃ / ৪২৭ দেখেছে
সময়ঃ সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

ইসলামী ছাত্র আন্দোলন কুতুবপুর ইউনিয়ন শাখার সভাপতি ছাএনেতা রবিউল ইসলাম ও যুব আন্দোলন কুতুবপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে পাগলা-জালকুড়ি সড়কের সংস্কার কাজে বিলম্ব—দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।
ফতুল্লার পাগলা-জালকুড়ি সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থার প্রেক্ষিতে গত ২৮ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আন্দোলনের মুখে ১৫ দিনের মধ্যে কাজ শুরু করার আশ্বাস প্রদান করেছিলেন। তবে নির্ধারিত সময়সীমা অতিক্রম করে আজ ১৬তম দিনেও সড়ক সংস্কারের কোনো কাজ শুরু হয়নি।
এ প্রেক্ষিতে ইসলামী ছাত্র আন্দোলন কুতুবপুর ইউনিয়ন শাখার সভাপতি ছাত্রনেতা রবিউল ইসলামের উদ্যোগে ইউএনও মহোদয়ের সাথে সাক্ষাৎ করা হয় এবং বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনায় ইউএনও মহোদয় জানান, উক্ত সড়কের কাজ উপজেলা বাজেটের আওতায় বাস্তবায়ন করা হবে। এ জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করা হবে এবং পরবর্তীতে অনুমোদন সাপেক্ষে কাজ শুরু হবে। এতে করে কাজটি সম্পন্ন হতে উল্লেখযোগ্য সময় লাগতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।
এমতাবস্থায়, সড়কের দুরবস্থার দ্রুত সমাধানের লক্ষ্যে ইসলামী ছাত্র আন্দোলনের নেতা রবিউল ইসলাম এবং যুব আন্দোলন কুতুবপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একটি স্মারকলিপি পেশ করা হয়েছে। স্মারকলিপিতে দ্রুত সময়ের মধ্যে পাগলা-জালকুড়ি সড়কের সংস্কার কাজ শুরু ও সম্পন্ন করার জোর দাবি জানানো হয়।
এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন এবং অতি শীগ্রই সড়কটির কাজ শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/