• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত রনির বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শহিদুল ইসলাম টিটু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ পাগলা-জালকুড়ি সড়কের সংস্কর কাজে বিলম্ব দ্রুত বাসতবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান গ্রেফতার হলেন যুবদল নেতা মঈন উদ্দিন ২৪ ঘন্টার মধ্যে দালাল সহিদকে গ্রেফতারের দাবী ফতুল্লা সাংবাদিক নেতৃবৃন্দর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান টানা তিনদিনের ছুটি ফতুল্লায় অপরাধ দমন নিয়ে ফেসবুকে এমপি আল আমিনের ক্ষোভ কুতুবপুর প্রগতি সেবা সংঘের প্রধান কার্যালয় উদ্বোধন করলেন চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু

ফতুল্লায় ৩৭৫ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদকের নামঃ / ১০০ দেখেছে
সময়ঃ বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৩৭৫ গ্রাম গাঁজাসহ মোঃ সোহান (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে ফতুল্লা মডেল থানাধীন পিলকুনি ভোড়া মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত সোহান মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার মুন্সিকান্দি গ্রামের বাসিন্দা। তার পিতা সাইদুল ইসলাম ও মাতা নিপা বেগম। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পিলকুনি এলাকায় খোকন মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিজানুরের নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে পিলকুনি ভোড়া মসজিদ এলাকায় অভিযান চালিয়ে সোহানকে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে ডান হাতে থাকা একটি হলুদ রঙের শপিং ব্যাগের ভেতর কস্টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৩৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ হাজার ৫০০ টাকা।

Advertisement

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার ১৯(ক) উপধারায় মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/