• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত রনির বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শহিদুল ইসলাম টিটু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ পাগলা-জালকুড়ি সড়কের সংস্কর কাজে বিলম্ব দ্রুত বাসতবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান গ্রেফতার হলেন যুবদল নেতা মঈন উদ্দিন ২৪ ঘন্টার মধ্যে দালাল সহিদকে গ্রেফতারের দাবী ফতুল্লা সাংবাদিক নেতৃবৃন্দর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান টানা তিনদিনের ছুটি ফতুল্লায় অপরাধ দমন নিয়ে ফেসবুকে এমপি আল আমিনের ক্ষোভ কুতুবপুর প্রগতি সেবা সংঘের প্রধান কার্যালয় উদ্বোধন করলেন চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু

জুলাইযোদ্বা হাদীকে গুলিবিদ্ধের ঘটনায়,মুফতী ইসমাঈল সিরাজীর নিন্দা

প্রতিবেদকের নামঃ / ৩৯৬ দেখেছে
সময়ঃ শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের উসমান হাদী গুলিবিদ্ধের ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী’র গভীর উদ্বেগ প্রকাশ।

উসমান হাদীকে গুলি করার ঘটনা দেশের জন্য অশনিসংকেত, গুলিবর্ষণকারী ও হুকুমদাতাকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে।
-মুফতি ইসমাঈল সিরাজী।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ-এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ইসমাঈল সিরাজী আজ ১২ ডিসেম্বর, শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, ঢাকার বিজয়নগর এলাকার মতো জনবহুল এলাকায় ইনকিলাব মঞ্চের উসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করছি এবং নিন্দা জানাচ্ছি।

তিনি বলেন,আমরা বারংবার বলে আসছি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুন। সন্ত্রাসীদের দমনে কঠোর হন। কারণ তারা আসন্ন নির্বাচনকে ব্যাহত করতে চাইবে। পতিত ফ্যাসিবাদ মোকাবিলায় সরকারের দুর্বলতা সুস্পষ্ট। উসমান হাদীর ঘটনায় আমরা উদ্বিগ্ন ও শংকিত। দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব দেশের নানা প্রান্তে প্রচারণা চালাতে যাবেন। তাদের নিরাপত্তার প্রশ্ন আরো প্রকট হয়ে উঠলো।

মুফতি ইসমাঈল সিরাজী আরো বলেন, সরকারকে বলবো, অবিলম্বে এই আক্রমনের সাথে জড়িত সকলকে গ্রেফতার করতে হবে। এটা আগামী নির্বাচনসহ সামগ্রিকভাবে দেশের ভবিষ্যতের প্রশ্ন। ফলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আক্রমনকারী, নির্দেশদাতাসহ সকলকে আইনের আওতায় আনতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো সচেষ্ট হতে হবে।

Advertisement

বার্তা প্রেরক
সাইদুল ইসলাম সিয়াম
সমন্বয়কারী,
(প্রচার ও মিডিয়া বিভাগ)
নির্বাচন পরিচালনা কমিটি, নারায়ণগঞ্জ-৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/