• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টার্স ইউনিটি শোক প্রকাশ ইঞ্জিঃ সাঈদ রেজার উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও তোবারক বিতরণ ফতুল্লা থানা যুবদলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও তোবারক বিতর ব্যবসার “মুনাফা” বনাম অভিযানের ‘ঘোষণা’ – মোঃ নাসিম আগস্টে ঘোষণা হতে পারে ইউপি নির্বাচনের তফসিল ইসলামী আন্দোলনে ফিরলেন নান্নু মুন্সী ব্রাহ্মণগাও মন্দিরে লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান উৎসব পালিত কুতুবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন মহাখালীর বিশেষায়িত হাসপাতালে হামের রোগী ভর্তি না নেয়ার অভিযোগ যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা বাতিল হলে যা যা করবেন

৮ দলের সমাঝোতা বিভ্রাট নিয়ে জামায়াত নেতা তাহেরের আশাজাগানিয়া স্ট্যাটাস

প্রতিবেদকের নামঃ / ২৪৯ দেখেছে
সময়ঃ বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া জামায়াত -এনসিপির সমাঝোতা ও ৮ দলের অন্যতম শরীক ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিশের বেরিয়ে যাওয়ার খবরে অস্বস্তি বিরাজ করছে ইসলামপন্থী তৃণমূলে আর ঠিক সেই সময় ফেসবুকে আশাজাগানিয়া এক স্ট্যাটাস দিয়েছেন বগুড়ার সাবেক জনপ্রিয় চেয়ারম্যান ও আসন্ন জাতীয় নির্বাচনে বগুড়া-৩ আসনে দাড়িপাল্লার প্রার্থী নুর মোহাম্মদ আবু তাহের।
তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল।

দম ধরে রাখুন, শান্ত থাকুন।

৮ দলের সমঝোতার স্পেস আরও বড়ো হচ্ছে৷ এনসিপি, এবি পার্টিসহ আরও কয়েকটি দল সমঝোতার অংশীদার হচ্ছে ইনশাআল্লাহ।

৮ দলের মধ্যে কোনো টানাপোড়েন নাই। দু-একটি ভিউজপ্রিয় মিডিয়ার ফটোকার্ডে বিভ্রান্ত হবেন না৷

সমঝোতার স্বার্থে সকল দল সাক্রিফাইজ করছে। কোনো দল বাড়াবাড়ি করেনি, এখনও করছে না। ইসলামী আন্দোলন ১৫০ সিট চায়, খেলাফত মসলিস ৩০ সিট চায়, সব দল মিলে ৩৪৫ আসন চায়—এসব ভুয়া আলাপ।

Advertisement

কেউ কাউকে আসন দিচ্ছে না, সবাই মিলে প্রতিটি আসনের সম্ভাব্য বিজয়ী প্রার্থী নির্ধারণ করছে। এই সম্পর্ক কেবল রাজনীতির নয়, আগামী দিনের দেশের গতিধারা নির্ধারণের সম্পর্ক।

চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। সামনে ব্রিলিয়ান্ট কিছু আসছে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/