• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টার্স ইউনিটি শোক প্রকাশ ইঞ্জিঃ সাঈদ রেজার উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও তোবারক বিতরণ ফতুল্লা থানা যুবদলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও তোবারক বিতর ব্যবসার “মুনাফা” বনাম অভিযানের ‘ঘোষণা’ – মোঃ নাসিম আগস্টে ঘোষণা হতে পারে ইউপি নির্বাচনের তফসিল ইসলামী আন্দোলনে ফিরলেন নান্নু মুন্সী ব্রাহ্মণগাও মন্দিরে লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান উৎসব পালিত কুতুবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন মহাখালীর বিশেষায়িত হাসপাতালে হামের রোগী ভর্তি না নেয়ার অভিযোগ যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা বাতিল হলে যা যা করবেন

সুন্দর জীবন গঠনে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই – হাজী মো : শহিদুল্লাহ

প্রতিবেদকের নামঃ / ৩২৯ দেখেছে
সময়ঃ শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

খালপাড় ছাত্র ও যুব সমাজের উদ্যোগে বিগ ব্যাস ক্রিকেট লিগ সিজন-১২ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী মো : শহিদুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে হাজী মো : শহিদুল্লাহ বলেন,সুন্দর জীবন গঠনে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। যারা খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় নিজেকে নিমগ্ন রাখে সে কখনও বিপদগামী হয়না।
আমি তোমাদের অনুরোধ করছি সবসময় মা- বাবাকে সম্মান করবে তারা তাদের মনে কষ্ট পান এমন কোন আচরণ করবে না।পাশাপাশি মুরুব্বিদের সম্মান করবে।তোমার আচার আচরণের মধ্যেই তোমার পরিবার ও বংশের ঐতিহ্য প্রকাশ পাবে।তিনি আরো বলেন, সামনে ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নারায়ণগঞ্জ ৪ আসনের মানুষকে খেদমত করার জন্য বিএনপি জোটের প্রার্থী হিসেবে মুফতি মনির হোসেন কাসেমীকে মনোনয়ন দিয়েছেন তাই আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে আমরা আমাদের নারায়ণগঞ্জ ৪ আসনে মুফতি মনির হোসেন কাসেমীর খেজুর গাছ প্রতিককে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে তারেক রহমানকে উপহার দিতে চাই। আমি আপনাদের নিকট খেজুর গাছ প্রতিকে ভোট প্রার্থনা করছি।
মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য ও বাংলাদেশ মোবাইল বিজনেস কমিটির সভাপতি মো: শামীম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি হাজী মো : মজিবুর রহমান, ফতুল্লা থানা বিএনপির মৎস্য,তাত ও উপজাতি বিষয়ক সম্পাদক রবিন খান, কুতুবপুর ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি হাজী রিপন আনোয়ার খান, ইক্বরা আদর্শ বিদ্যানিকেতন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো : জয়নাল আবেদীন, যুবদল নেতা মো : শাহিন,কুতুবপুর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মো : সোহেল মোল্লা, সদস্য সচিব জহিরুল ইসলাম রবিন, যুগ্ম আহবায়ক আবু তাহের,ইক্বরা আদর্শ বিদ্যানিকেতন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ।
টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে উভয় দলের মাঝে চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি হাজী মো: শহীদুল্লাহ্ সহ অন্যান্যরা।
টুর্নামেন্টের সার্বিক তত্বাবধানে ছিলেন খালপাড় ছাত্র ও যুব সমাজের সভাপতি এনামুল হক রাব্বি,কবিরুল হক রনি,মো: ফরহাদ খান,মো: বাপ্পি আহমেদ, মো: রাকিবুল হাসান।

Advertisement


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/