• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টার্স ইউনিটি শোক প্রকাশ ইঞ্জিঃ সাঈদ রেজার উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও তোবারক বিতরণ ফতুল্লা থানা যুবদলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও তোবারক বিতর ব্যবসার “মুনাফা” বনাম অভিযানের ‘ঘোষণা’ – মোঃ নাসিম আগস্টে ঘোষণা হতে পারে ইউপি নির্বাচনের তফসিল ইসলামী আন্দোলনে ফিরলেন নান্নু মুন্সী ব্রাহ্মণগাও মন্দিরে লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান উৎসব পালিত কুতুবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন মহাখালীর বিশেষায়িত হাসপাতালে হামের রোগী ভর্তি না নেয়ার অভিযোগ যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা বাতিল হলে যা যা করবেন

সন্তানের জন্য মায়েরা যে ভুমিকা পালন করেন তা কখনও ভুলা যাবেনা – হাজী মো : শহিদুল্লাহ

প্রতিবেদকের নামঃ / ২৫৪ দেখেছে
সময়ঃ সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

এসটি নিউজঃ ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী মো : শহিদুল্লাহ বলেছেন,সন্তানের জন্য মায়েরা যে ভুমিকা পালন করেন তা কখনও ভুলা যাবেনা। একজন মা যিনি সন্তানদের জন্য, পরিবারের জন্য সারাজীবন বিনাবেতনে কাজ করেন।যিনি সবার আগে ঘুম থেকে ওঠেন এবং সবার শেষে ঘুমান তিনি হচ্ছেন মা।মায়েরা সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সবসময় গভীর চিন্তায় বিভোর থাকেন কিভাবে সন্তানকে সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করা যায়।

সোমবার ২৯ ডিসেম্বর সকালে পাগলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, পিতামাতা একটি সন্তান জন্ম দিলেও সে-ই সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দ্বায়িত্ব পালন করেন একজন শিক্ষক। মা- বাবাকে কষ্ট দিয়ে কোন সন্তান যেমন জীবনে বড় হতে পারেনি ঠিক তেমনিভাবে শিক্ষকদের সঙ্গেও খারাপ আচরণ করে কেউ বড় হতে পারেনি। তাই মা- বাবার স্থানে শিক্ষকদের অন্তরে গেথে রাখবে ,তাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করবে তাহলেই তোমরা আলোকিত মানুষ হিসেবে জীবনে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক মুখপাত্র সরফরাজ হক সজিব, স্কুল ম্যানেজিং এডহক কমিটির সদস্য মো : মনিরুল ইসলাম, তরুণ সমাজসেবক মো : রফিকুল ইসলাম রাজু,শিক্ষানুরাগী মো: জাকির হোসেন মাসুদ প্রমুখ। বক্তব্য রাখেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক রওশন আরা বেগম,সিনিয়র শিক্ষক মো : আবু ফারুক, মো: মিজানুর রহমান, মো: মশিউর রহমান। ফলাফল ঘোষণা শেষে শ্রেণি ভিত্তিক মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দরা।

Advertisement


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/