কোন্ডা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক, তরুণ সমাজসেবক ও কোন্ডা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো : জহিরুল ইসলাম জনি বলেছেন, বাংলাদেশের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ। মানুষ হিসেবে আমাদের সকলের মৌলিক অধিকার আছে।এদেশে সংখ্যা লঘু বলতে কিছু নেই, আমরা হিন্দু মুসলিম সবাই ভাই ভাই। আপনারা দেখেছেন বিগত দিনগুলোতে যখন ফ্যাসিস্ট সরকার ছিল তখন মন্দিরে মন্দিরে হামলা হয়েছে,মানুষের কোন বাক স্বাধীনতা ছিলো না ।হিন্দু মুসলমান, বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই মানুষ, আমাদের গায়ে কিন্তু একই রকম রক্ত,আমাদেরকে একজনই সৃষ্টি করেছেন।ধর্ম যার যার উৎসব ও আনন্দ সবার। আপনারা নির্ভীগ্নে আপনাদের ধর্ম এবং উৎসব পালন করবেন।আমরা সবসময় আপনাদের পাশে আছি, পাশে থাকবো ইনশাআল্লাহ।
শুক্রবার ৬ মার্চ কেরানীগঞ্জ থানাধীন কোন্ডা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড এর ভ্রাম্যণগাওস্থ শিবমন্দির প্রাঙ্গণে বাবা লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠাবার্ষিকী মহোৎসব অনুষ্ঠানে কোন্ডা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, তরুণ সমাজসেবক মো : জহিরুল ইসলাম জনি তার বক্তব্যে এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ থানা শ্রমিক দলের সভাপতি মো : শাহীন, কোন্ডা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো : জুয়েল,মন্দির কমিটির সভাপতি শ্রী হরিদাস ঘোষ,সহসভাপতি শ্রী বিজয় কৃষ্ণ রাজবংশী,সহসভাপতি শ্রী জীবন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শ্রী অবিনাশ সরকার,সসহসাধারণ সম্পাদক শ্রী নারায়ণ চন্দ্র কর্মকার,লোকনাথ সরকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানে সঞ্চালনার দ্বায়িত্ব পালন করেন সাংবাদিক ও অভিনেতা মোখলেসুর রহমান তোতা।
https://slotbet.online/