কুতুবপুর ইউনিয়ন কৃষকদলের আওতাধীন ৯ নং ওয়ার্ড কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
রোববার পহেলা ফেব্রুয়ারী রাতে পাগলা চিতাশালস্থ ইউনিয়ন কৃষকদলের কার্যালয়ে মো: মামুনকে সভাপতি ও শেখ মো: মাসুমকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ৯ নং ওয়ার্ড এর পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিটির অনুমোদন দেন কুতুবপুর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মো : সোহেল মোল্লা এবং অনুষ্ঠানের প্রধান বক্তা ও ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মো : জহিরুল ইসলাম রবিন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা কৃষকদলের যুগ্ম আহবায়ক মিজান আহমেদ, কুতুবপুর ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহবায়ক আবু তাহের, সালাহউদ্দিন, সোহেল রানা, সদস্য মীর তারেক প্রমুখ।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দের উদ্দেশ্যে সোহেল মোল্লা বলেন, সামনে নির্বাচন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নারায়ণগঞ্জ ৪ আসনে জোটের প্রার্থী হিসেবে মুফতি মনির হোসেন কাসেমী সাহেবকে মনোনয়ন দিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীকে খেজুর গাছ প্রতিককে বিজয়ী করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ।
জহিরুল ইসলাম রবিন বলেন, আমরা দলীয় সিদ্ধান্ত অক্ষরে অক্ষরে পালন করে যাবো, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা যারা কৃষকদলের নেতাকর্মী আছি তারা ভোটারদের ঘরে ঘরে খেজুর গাছের বার্তা পৌছে দিবো যে খেজুর গাছই হচ্ছে ধানের শীষ।ভোট দিবো খেজুর গাছে যোগ হবে ধানের শীষে।
https://slotbet.online/