• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টার্স ইউনিটি শোক প্রকাশ ইঞ্জিঃ সাঈদ রেজার উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও তোবারক বিতরণ ফতুল্লা থানা যুবদলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও তোবারক বিতর ব্যবসার “মুনাফা” বনাম অভিযানের ‘ঘোষণা’ – মোঃ নাসিম আগস্টে ঘোষণা হতে পারে ইউপি নির্বাচনের তফসিল ইসলামী আন্দোলনে ফিরলেন নান্নু মুন্সী ব্রাহ্মণগাও মন্দিরে লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান উৎসব পালিত কুতুবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন মহাখালীর বিশেষায়িত হাসপাতালে হামের রোগী ভর্তি না নেয়ার অভিযোগ যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা বাতিল হলে যা যা করবেন

বন্দরে পৃথক অভিযানে ভারতীয় মদ,ইয়াবা,গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী সহ গ্রেপ্তার ৭

প্রতিবেদকের নামঃ / ৩৭২ দেখেছে
সময়ঃ বুধবার, ৪ মার্চ, ২০২৬

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দরে পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য সহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই সময় গ্রেপ্তারকৃত ৪ মাদক ব্যবসায়ী কাছ থেকে ৮ বোতল ভারতীয় মদ, ৫০৮ পিছ ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো চাঁদপুর জেলার মতলব উত্তর থানার দক্ষিণ ইসলামাবাদ এলাকার দুলাল মজুমদার মিয়ার ছেলে সবুজ মজুমদার (৩২) মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার বালুয়াকান্দী এলাকার ওবায়দুল হক ভূইয়া ছেলে কামরুল হাসান (৪৩),,বন্দর থানার ২০ নং ওয়ার্ডের মাহমুদ নগর এলাকার শহিদ মিয়ার বাড়ী ভাড়াটিয়া আলী ইসলাম মিয়ার ছেলে রাজিব (৩৫) ও একই এলাকার মৃত আব্দুল হামিদ মিয়ার ছেলে শিপন (৫৫)। বন্দরে পৃথক ৪টি স্থান থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে পৃথক ৪টি মামলা রুজু করেছে। যার মামলা নং- ২(৩)২৬, ৩(৩)২৬, ৫(৩)২৬ ও ৬(৩)২৬।

গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে বন্দর থানার রুজুকৃত পৃথক মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়।

এর আগে গত সোমবার (২ মার্চ) রাতে বন্দর থানার মাহামুদনগর বেঁধেপট্টি, মাহামুদনগর কবরস্থান রোড, মদনপুর বাসস্ট্যান্ডস্থ নিউ ভান্ডারী হোটেলের সামনে ও মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাত ৪টায় বন্দর থানার চাঁনপুর এলাকায় মিষ্টি ভুবন নামক দোকানেন সামনে পৃথক অভিযান চালিয়ে উল্লেখিত মাদকদ্রব্যসহ এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এছাড়াও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক খ সার্কেল মোঃ এনামুল হক সহ সঙ্গীয় ফোর্স গত সোমবার রাতে বন্দর থানার মদনপুর বাসস্ট্যান্ডস্থ নিউ ভান্ডারী হোটেল সামনে অভিযান চালিয়ে ৫০০ পিছ ইয়াবাসহ মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার বালুয়াকান্দি এলাকার ওবায়দুল হক ভূঁইয়া ছেলে মাদক ব্যবসায়ী কামরুল হাসান (৪৩)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। যার মামলা নং- ৫(৩)২৬। ধামগড় ফাঁড়ি উপ পরিদর্শক মোঃ আবু ছাইমসহ সঙ্গীয় ফোর্স মঙ্গলবার দিবাগত রাত ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার চাঁদপুরস্থ হাজী মিষ্টি ভবন নামক দোকানের সামনে অভিযান চালিয়ে ৮ বোতল ভারতীয় মদসহ চাঁদপুর জেলার মতলব উত্তর থানার ইসলামাবাদ এলাকার দুলাল মজুমদারের ছেলে সবুজ মজুমদার (৩২)কে গ্রেপ্তার করে। যার মামলা নং- ৬(৩)২৬।

Advertisement

এছাড়াও বিভিন্ন মামলায় আরও ৩ জনকে আটক করে বন্দর থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/