মুসলিম উম্মাহর সুখ সমৃদ্ধি ও কল্যাণ কামনার মধ্য দিয়ে মহা পবিত্র বিশ্ব ওরশ শরীফ দাওয়াতী মিশন সভা ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৬ ডিসেম্বর বাদ মাগরিব শাহীন প্রধান, সকল সহযোগী সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে পাগলা পুর্বপাড়াস্থ ইনু বেপারীর বালুর মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ কেন্দ্রীয় সমন্বয় পরিষদের অন্যতম সদস্য ও বৃহত্তর নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের কর্মী প্রধান খন্দকার শাহ আলম।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন কুতুবপুর ইউনিয়ন জাকের পার্টি মৎস্যজীবি ফ্রন্টের সভাপতি মো : জসিম মিয়া,সানাউল সানি,মুনসুর মিয়া,বাদল মোল্লা,হারুন মেম্বার, মোশাররফ বেপারী, কামাল মিয়া, বাদল মিয়া, জুলহাস মিয়া, সুমন মিয়া, আব্দুল হাই,মোস্তফা কমান্ডার, আলমগীর মিয়া,নুর ইসলাম, জুয়েল, রুবেল খান প্রমুখ।
মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তোবারক বিতরণ করা হয়।
https://slotbet.online/