• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টার্স ইউনিটি শোক প্রকাশ ইঞ্জিঃ সাঈদ রেজার উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও তোবারক বিতরণ ফতুল্লা থানা যুবদলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও তোবারক বিতর ব্যবসার “মুনাফা” বনাম অভিযানের ‘ঘোষণা’ – মোঃ নাসিম আগস্টে ঘোষণা হতে পারে ইউপি নির্বাচনের তফসিল ইসলামী আন্দোলনে ফিরলেন নান্নু মুন্সী ব্রাহ্মণগাও মন্দিরে লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান উৎসব পালিত কুতুবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন মহাখালীর বিশেষায়িত হাসপাতালে হামের রোগী ভর্তি না নেয়ার অভিযোগ যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা বাতিল হলে যা যা করবেন

ফতুল্লা থানা যুব নেতৃবৃন্দের সাথে মুফতী ইসমাঈল সিরাজীর মতবিনিময়

প্রতিবেদকের নামঃ / ২৫৭ দেখেছে
সময়ঃ বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

অদ্য ২৪ শে ডিসেম্বর রোজ,বুধবার রাত-৮ টায় পঞ্চবটিস্থ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ’র থানা কার্যালয়ে মুফতী ইসমাঈল সিরাজীর সাথে থানা যুব আন্দোলনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,নারায়নগন্জ ৪ আসনে নতুন কোনো গডফাদার জন্ম নিতে দেবো না ইনশাআল্লাহ, যদি আল্লাহর রহমতে ও জনগণের ভোটে নির্বাচিত হতে পারি ফতুল্লার আদ্যোপান্ত সকল সমস্যা সমাধানে নিজেকে সর্বোচ্চটুকু বিলিয়ে দেবো।

উক্ত সভায় প্রধান বক্তার বক্তব্যে ফতুল্লা থানা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এড.শফিকুল ইসলাম বলেন,নারায়ণগঞ্জ ৪ আসনে হাতপাখা একটি পরীক্ষিত মার্কা।
কাজেই আসন্ন জাতীয় নির্বাচনে হাতপাখাকে বিজয়ী করার জন্য ফতুল্লা থানা যুব আন্দোলনের প্রত্যেকটি নেতা-কর্মীকে ত্যাগের সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা যুব আন্দোলন সভাপতি মাওলানা মামুনুর রশীদ বলেন,আসন্ন জাতীয় নির্বাচনে যুব আন্দোলনের প্রত্যেকটি নেতা-কর্মীকে আসন্ন জাতীয় নির্বাচনে নারায়নগঞ্জ ৪ আসনে হাতপাখার বিজয় ছিনিয়ে আনতে হবে। আর এ জন্য চাই নিরলস পরিশ্রম ও ত্যাগ।

উক্ত মতবিনিময় সভায় থানা সভাপতি সোহেল আরমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জিএম ফেরদৌসের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন থানার বিভিন্ন নেতৃবৃন্দ ও ফতুল্লা থানাধীন সকল ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

Advertisement


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/