• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টার্স ইউনিটি শোক প্রকাশ ইঞ্জিঃ সাঈদ রেজার উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও তোবারক বিতরণ ফতুল্লা থানা যুবদলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও তোবারক বিতর ব্যবসার “মুনাফা” বনাম অভিযানের ‘ঘোষণা’ – মোঃ নাসিম আগস্টে ঘোষণা হতে পারে ইউপি নির্বাচনের তফসিল ইসলামী আন্দোলনে ফিরলেন নান্নু মুন্সী ব্রাহ্মণগাও মন্দিরে লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান উৎসব পালিত কুতুবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন মহাখালীর বিশেষায়িত হাসপাতালে হামের রোগী ভর্তি না নেয়ার অভিযোগ যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা বাতিল হলে যা যা করবেন

ফতুল্লা কাশেম নগর এলাকাকে চাঁদাবাজমুক্ত করে পোস্টার টানালেন মশিউর রনি

প্রতিবেদকের নামঃ / ৪২৫ দেখেছে
সময়ঃ বুধবার, ৪ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশেম নগর হাউজিং এলাকাকে ‘চাঁদাবাজিমুক্ত এলাকা’ ঘোষণা করে পোস্টার টানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। বুধবার (৪ মার্চ) ফতুল্লার মাসদাইর এলাকার কাশেম নগর হাউজিংয়ে এ সংক্রান্ত পোস্টার টানানো হয়।
পোস্টারে উল্লেখ করা হয়েছে, এলাকায় ইট, বালি, পাথরসহ নির্মাণসামগ্রী সরবরাহের ক্ষেত্রে কোনো ধরনের চাঁদা দাবি করা যাবে না। জমির মালিক বা নির্মাণকারী ব্যক্তি তার পছন্দ অনুযায়ী যেকোনো স্থান থেকে মালামাল সংগ্রহ করতে পারবেন।
এ বিষয়ে কাউকে চাপ প্রয়োগ করা বা কোনো রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অর্থ আদায় করলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
পোস্টারে আরো উল্লেখ আছে, রাত ৮টার পর বহিরাগতদের এলাকায় প্রবেশ নিষিদ্ধ। ছিনতাইকারী বা চাঁদাবাজকে ধরে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে। পোস্টারে যোগাযোগের জন্য দুটি মোবাইল নম্বর দেওয়া হয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, এলাকায় নির্মাণকাজকে কেন্দ্র করে আগে চাঁদা দাবি ও ছিনতাইয়ের অভিযোগ ছিল। এমন ঘোষণা ইতিবাচক হলেও এটি কতটা কার্যকর হবে, তা নিয়ে তাদের মধ্যে সংশয় রয়েছে।
এ বিষয়ে মশিউর রহমান রনি কালের কণ্ঠকে বলেন, কেউ ব্যক্তিগত উদ্যোগে জায়গা কিনে নির্মাণকাজ করলে তাকে কোনোভাবে হয়রানি করা যাবে না। তার দাবি, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অতিরিক্ত অর্থ আদায় করতে দেওয়া হবে না।
তার নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে তাকে ধরে প্রশাসনের কাছে দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/