• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টার্স ইউনিটি শোক প্রকাশ ইঞ্জিঃ সাঈদ রেজার উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও তোবারক বিতরণ ফতুল্লা থানা যুবদলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও তোবারক বিতর ব্যবসার “মুনাফা” বনাম অভিযানের ‘ঘোষণা’ – মোঃ নাসিম আগস্টে ঘোষণা হতে পারে ইউপি নির্বাচনের তফসিল ইসলামী আন্দোলনে ফিরলেন নান্নু মুন্সী ব্রাহ্মণগাও মন্দিরে লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান উৎসব পালিত কুতুবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন মহাখালীর বিশেষায়িত হাসপাতালে হামের রোগী ভর্তি না নেয়ার অভিযোগ যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা বাতিল হলে যা যা করবেন

পবিত্র মাহে রমজান উপলক্ষে দক্ষিণ বঙ্গ সমবায় সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নামঃ / ৪১০ দেখেছে
সময়ঃ মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

পাগলা,ফতুল্লায় বসবাসরত দক্ষিন বঙ্গ বাসীর প্রাণের সংগঠন দক্ষিণ বঙ্গ সমবায় সমিতি লিমিটেড এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১০ মার্চ পাগলা তালতলাস্থ শিকদার ষ্টিল প্রাঙ্গণে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দক্ষিণ বঙ্গ সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মো : সুলতান আহমেদ শিকদার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব মো : মাজহারুল আলম মিথুন।

সমিতির সাধারণ সম্পাদক মো : মাহাবুব আলম শিকদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও দক্ষিণ বঙ্গ সমবায় সমিতির উপদেষ্টা মো: মাহবুবুর রহমান বাচ্চু।অনুষ্ঠানে বক্তব্য রাখেন উক্ত কমিটির অন্যতম উপদেষ্টা জেড বি মোস্তফা, সসহসভাপতি এডভোকেট হুমায়ুন কবির,যুগ্ম সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন মাষ্টার, সদস্য মো : ওবায়দুর রহমান উবায়েদ প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে দক্ষিণ বঙ্গ সমবায় সমিতি লিমিটেড এর নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন উক্ত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: জাহিদ হাসান বেলাল।
দোয়া পরিচালনা করেন পাগলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন জিহাদি।
ইফতার ও দোয়া অনুষ্ঠানে উক্ত কমিটির সকল সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Advertisement


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/