• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত রনির বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শহিদুল ইসলাম টিটু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ পাগলা-জালকুড়ি সড়কের সংস্কর কাজে বিলম্ব দ্রুত বাসতবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান গ্রেফতার হলেন যুবদল নেতা মঈন উদ্দিন ২৪ ঘন্টার মধ্যে দালাল সহিদকে গ্রেফতারের দাবী ফতুল্লা সাংবাদিক নেতৃবৃন্দর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান টানা তিনদিনের ছুটি ফতুল্লায় অপরাধ দমন নিয়ে ফেসবুকে এমপি আল আমিনের ক্ষোভ কুতুবপুর প্রগতি সেবা সংঘের প্রধান কার্যালয় উদ্বোধন করলেন চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু

দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অন্যতম অনিবার্য চরিত্র জিয়াউর রহমান

প্রতিবেদকের নামঃ / ১৫২ দেখেছে
সময়ঃ শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অন্যতম অনিবার্য চরিত্র জিয়াউর রহমান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কথা হবে, গবেষণা হবে। এসব চলতে থাকবে কিন্তু ইতিহাস নিয়ে এমন কিছু বলা যাবে না, যাতে মুক্তিযুদ্ধের গৌরব ও ইতিহাসকে খাটো করা হয়।

অতীতে দেখা গেছে, শহীদ রাষ্ট্রপতির ভূমিকাকে খাটো করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কিন্তু প্রমাণিত তার ভূমিকা ছিল অনিবার্যতা। তার একটি লেখায় ফুটে উঠেছে, স্বাধীন বাংলাদেশের জন্য দীর্ঘ মানসিক প্রস্তুতি ছিল জিয়াউর রহমানের। দৈনিক বাংলায় ১৯৭২ সালের ২৬ মার্চে স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রোড়পত্রে প্রবন্ধটি লেখা হয় জিয়াউর রহমানের। প্রবন্ধটি প্রকাশের পর কারও কাছে কোনো আপত্তি পাইনি।

তিনি বলেন, ‘এই সরকার গণতান্ত্রিক সরকার। সবাই ভালো থাকবো, একটি অংশ নয়, সমাজের সবাইকে নিয়ে ভালো থাকতে চাই- এটাই হোক স্বাধীনতা দিবসের অঙ্গীকার।

Advertisement


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/