• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টার্স ইউনিটি শোক প্রকাশ ইঞ্জিঃ সাঈদ রেজার উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও তোবারক বিতরণ ফতুল্লা থানা যুবদলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও তোবারক বিতর ব্যবসার “মুনাফা” বনাম অভিযানের ‘ঘোষণা’ – মোঃ নাসিম আগস্টে ঘোষণা হতে পারে ইউপি নির্বাচনের তফসিল ইসলামী আন্দোলনে ফিরলেন নান্নু মুন্সী ব্রাহ্মণগাও মন্দিরে লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান উৎসব পালিত কুতুবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন মহাখালীর বিশেষায়িত হাসপাতালে হামের রোগী ভর্তি না নেয়ার অভিযোগ যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা বাতিল হলে যা যা করবেন

ঢাকায় ৯ জানুয়ারী সমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

প্রতিবেদকের নামঃ / ৩১৪ দেখেছে
সময়ঃ বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

শহীদ ওসমান হাদীর প্রকৃত খুনিদের গ্রেফতারের দাবিতে এবং জুলাই সনদের পক্ষে জনমত তৈরির লক্ষে ঢাকায় মহাসমাবেশ

আগামী ৯ জানুয়ারি, শুক্রবার ঢাকায় মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার বিকালে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত নিয়মিত মিটিংয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শহীদ ওসমান হাদিসহ সকল হত্যায় জড়িত প্রকৃত খুনিদের গ্রেফতার, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, অবৈধ অস্ত্র উদ্ধার, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবীতে এবং গণভোটে জুলাই সনদের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে এই মহাসমাবেশের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ওসমান হাদী হত্যার সাথে সম্পৃক্ত অপরাধীদের এখনো আইনের আওতায় আনতে না পারার ব্যর্থতা নিয়ে উষ্মা প্রকাশ করেন।

Advertisement

মিটিংয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, সহকারী মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/