কুতুবপুর Unity Alliance এর উদ্যোগে দোয়া, ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত
১৪ই মার্চ, ২৪ রমাদান, রোজ শনিবার পাগলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে Kutubpur Unity Alliance এর উদ্যোগে সকল কবরবাসীর মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল এবং কুতুবপুরের সকল স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আয়োজনের সমন্বয় করেন কুতুবপুরবাসী ব্লাড ডোনারস এর ফাউন্ডার আল-আমিন আল মাহমুদ, শরিফ ইমতাজ, আলাউদ্দিন মেহেদী, ডা: শাকিল খান, ডা: মাহমুদ উর রহমান, নাইম চৌধুরী, মোঃ মাহমুদ, সাদি কাইফ, আল মাহমুদ সৌরভ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে Kutubpur Unity Alliance কে ভবিষ্যতে নারায়ণগঞ্জ জেলার একটি শক্তিশালী ব্যানার হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়। পাশাপাশি কুতুবপুরকে একটি আদর্শ সমাজ হিসেবে গড়ে তুলতে মাদকমুক্ত সমাজ গঠন, মেধার বিকাশ, শিক্ষা উন্নয়ন, বেকারত্ব দূরীকরণসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা করা হয়।
সকলেই মতামত প্রদান করেন যে, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা এবং ভালো কাজের জন্য সবাইকে সংঘবদ্ধ হয়ে একসাথে এগিয়ে যেতে হবে।
উক্ত আয়োজনে যে সকল সামাজিক ও রক্তদান সংগঠন উপস্থিত ছিলেন—
কুতুবপুরবাসী শান্তি সংঘ,কুরেঘর – THE HUT,
জাগ্রত প্রজন্ম,আলোর সন্ধানে ছাত্র ও যুব সংসদ,
তারুণ্যের কুতুবপুর,আলোর সন্ধানে ছাত্র ও যুব সংগঠন,জয় যাত্রা ক্রীড়া ও যুব সংসদ,সংঘবদ্ধ রক্তদান ফাউন্ডেন,প্রগতি ছাত্র ও যুব সংসদ,
কুতুবপুর ব্লাড ফাইটার্স,সার্বজনীন ঐক্য ফোরাম,
কুতুবপুরবাসী ব্লাড ডোনারস,ক্তদান ইউনিট,প্রচেষ্টা সংগঠন,প্রচেষ্টা (EFFORTS),খিদমা,সচেতন শিক্ষার্থী সেবা সংঘ (HMC),কুতুবপুর তরুণ সমাজ,পিলকুনি যুবশক্তি,কুতুবপুর ঐক্য পরিষদ,উত্তর ভূইগড় ঐক্য সংঘ,BDSB),অধম্য মানবিক সংস্থা,হিলফুল ফুজুল।
https://slotbet.online/