• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টার্স ইউনিটি শোক প্রকাশ ইঞ্জিঃ সাঈদ রেজার উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও তোবারক বিতরণ ফতুল্লা থানা যুবদলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও তোবারক বিতর ব্যবসার “মুনাফা” বনাম অভিযানের ‘ঘোষণা’ – মোঃ নাসিম আগস্টে ঘোষণা হতে পারে ইউপি নির্বাচনের তফসিল ইসলামী আন্দোলনে ফিরলেন নান্নু মুন্সী ব্রাহ্মণগাও মন্দিরে লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান উৎসব পালিত কুতুবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন মহাখালীর বিশেষায়িত হাসপাতালে হামের রোগী ভর্তি না নেয়ার অভিযোগ যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা বাতিল হলে যা যা করবেন

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে দেশে দারিদ্র্য বেড়েছে – প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নামঃ / ২৭৩ দেখেছে
সময়ঃ বুধবার, ১ এপ্রিল, ২০২৬

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে দেশে দারিদ্র্য বেড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে প্রচলিত ৯৫টিরও বেশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তা প্রদান করা হয়। এরপরেও দারিদ্র্যের হার কাঙ্ক্ষিতরূপে হ্রাস পায়নি। বরং আমরা দেখেছি, বিগত ১৮ মাসে দরিদ্রের সংখ্যা বেড়েছে, বিভিন্ন পরিসংখ্যানে যা এসেছে।’
তারেক রহমান বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী, নাগরিকদের সামাজিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। ফ্যামিলি কার্ড কার্যক্রম এই দায়বদ্ধতাকে আধুনিক ডিজিটাল কাঠামোর মধ্যে বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রে রূপান্তরের হাতিয়ার বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই কর্মসূচির মূল দর্শনই হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।’
জনগণের পুষ্টি ও স্বাস্থ্যের কাঙ্ক্ষিত উন্নয়নও দেখা যাচ্ছে না জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘দেখা গেছে কোনো পরিবারের মাকে এ ধরনের সহায়তা দিলে, পরিবারের শিশুসহ অন্যান্য সদস্যদের খাদ্য, পুষ্টি ও জরুরি চিকিৎসায় ব্যবহার হয়। এতে অর্থের অপচয় বা অপ্রয়োজনীয় খাতে ব্যয়ের সুযোগ হ্রাস পায়। এ কারণেই ফ্যামিলি কার্ড পরিবারের প্রধান নারী সদস্যকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/