• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
কুতুবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন মহাখালীর বিশেষায়িত হাসপাতালে হামের রোগী ভর্তি না নেয়ার অভিযোগ যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা বাতিল হলে যা যা করবেন ফতুল্লা থানা যুবদলের উদ্যোগে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ সবুজ বাংলা কুতুবপুর এর যাত্রা শুরু ও কার্যালয় উদ্বোধন নারায়ণগঞ্জ সদর উপজেলায় ঈদুল আজহা উপলক্ষে ১৩টি পশুর হাটের দরপত্র উন্মুক্ত করেছে উপজেলা প্রশাসন অভিযোগের পাহাড়ে শিক্ষা প্রতিষ্ঠান, অবশেষে কারণ দর্শানোর নোটিশ অগ্নিবীণা সাহিত্য পরিষদ সম্মাননা পদকে ভূষিত হলেন চিত্রশিল্পী জামাল মাহমুদ ডিসি রায়হান কবিরের হাত ধরে যাত্রা শুরু করলো ব্যতিক্রমী ‘স্নেহকুঞ্জ’

ঈদের বিশেষ নাটক “আগে প্রেম পরে বিয়ে ” তে ঘটক হয়ে আসছেন মোখলেসুর রহমান তোতা

প্রতিবেদকের নামঃ / ১৫৯ দেখেছে
সময়ঃ সোমবার, ১১ মে, ২০২৬

একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করলেন অভিনেতা ও সাংবাদিক মোখলেসুর রহমান তোতা। আসন্ন পবিত্র ঈদুল আজহায় আরটিভির জন্য নির্মান করা হয়েছে জনপ্রিয় নাট্যকার জাকির হোসেন উজ্জ্বল এর রচনা ও পরিচালনায় ঈদের বিশেষ নাটক “আগে প্রেম পরে বিয়ে “। সম্প্রতি মুন্সিগঞ্জের বিভিন্ন মনোরম লোকেশনে দেশসেরা চিত্রগ্রাহক আনোয়ার হোসেন বুলুর সুনিপুণ চিত্রগ্রহণের মাধ্যমে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকের কেন্দ্রীয় চরিত্রে সময়ের জনপ্রিয় অভিনেতা সবুজ আহমেদ,নয়ন ও দিশার সঙ্গে দেখা যাবে অভিনেতা ও সাংবাদিক মোখলেসুর রহমান তোতাকে।

নাটকটি সম্পর্কে অভিনেতা ও সাংবাদিক মোখলেসুর রহমান তোতা বলেন,জাকির হোসেন উজ্জ্বল অত্যন্ত জনপ্রিয় একজন নাট্যকার ও পরিচালক। তার অনেক নাটকে অভিনয় করলেও ” আগে প্রেম পরে বিয়ে ” নাটকে ছিল আমার জন্য একটি চ্যালেঞ্জিং চরিত্র। যেখানে দর্শক আমাকে দেখবেন একজন ঘটক এর চরিত্রে। বিটিভিতে ২০০৯ সালে সৈয়দ রেজাউর রহমান স্যারের লেখা হিল্লা নাটকেও এই ঘটক চরিত্রে অভিনয় করেছিলাম।নাটকটি সেসময় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল।দীর্ঘ ১৭ বছর পর জাকির হোসেন উজ্জ্বল ভাইয়ের নাটকে ঘটক চরিত্রে অভিনয় করতে পেরে খুব ভালো লাগছে। আশাকরি এই নাটকটিও দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলবে।

Advertisement


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/