• বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
কুতুবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন মহাখালীর বিশেষায়িত হাসপাতালে হামের রোগী ভর্তি না নেয়ার অভিযোগ যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা বাতিল হলে যা যা করবেন ফতুল্লা থানা যুবদলের উদ্যোগে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ সবুজ বাংলা কুতুবপুর এর যাত্রা শুরু ও কার্যালয় উদ্বোধন নারায়ণগঞ্জ সদর উপজেলায় ঈদুল আজহা উপলক্ষে ১৩টি পশুর হাটের দরপত্র উন্মুক্ত করেছে উপজেলা প্রশাসন অভিযোগের পাহাড়ে শিক্ষা প্রতিষ্ঠান, অবশেষে কারণ দর্শানোর নোটিশ অগ্নিবীণা সাহিত্য পরিষদ সম্মাননা পদকে ভূষিত হলেন চিত্রশিল্পী জামাল মাহমুদ ডিসি রায়হান কবিরের হাত ধরে যাত্রা শুরু করলো ব্যতিক্রমী ‘স্নেহকুঞ্জ’

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ মাননীয় প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নামঃ / ১৩১ দেখেছে
সময়ঃ বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। এ লক্ষ্যে স্বচ্ছতার সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।
আজ ০৭ মে ২০২৬, বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশ দেন।
হাওর এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার কার্যক্রম পর্যালোচনার জন্য এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে নির্ভুল ও স্বচ্ছ তালিকা প্রস্তুত করতে হবে। এই তালিকার ভিত্তিতেই আগামী তিন মাস কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে।
সভায় সিদ্ধান্ত হয়, দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি বৃষ্টির কারণে কৃষকরা যাতে ক্ষতির মুখে না পড়েন, সে জন্য ধান রোপণ ও সংগ্রহের মৌসুম কিছুটা এগিয়ে আনার বিষয়েও আলোচনা হয়।
গত ২৯ এপ্রিল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছিলেন, হাওরাঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে সরকারের পক্ষ থেকে তিন মাস সহযোগিতা দেওয়ার চেষ্টা করা হবে।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিনুর রশীদ ইয়াসিন উপস্থিত ছিলেন। এছাড়া হাওরাঞ্চলের সংসদ সদস্যদের মধ্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, ড. ওসমান ফারুক, ফজলুর রহমান এমপি, লুৎফুজ্জামান বাবর, কামরুজ্জামান কামরুল, নুরুল ইসলাম, কলিম উদ্দিন মিলন ও মোহাম্মদ কয়সর আহমদ সভায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/