• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টার্স ইউনিটি শোক প্রকাশ ইঞ্জিঃ সাঈদ রেজার উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও তোবারক বিতরণ ফতুল্লা থানা যুবদলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও তোবারক বিতর ব্যবসার “মুনাফা” বনাম অভিযানের ‘ঘোষণা’ – মোঃ নাসিম আগস্টে ঘোষণা হতে পারে ইউপি নির্বাচনের তফসিল ইসলামী আন্দোলনে ফিরলেন নান্নু মুন্সী ব্রাহ্মণগাও মন্দিরে লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান উৎসব পালিত কুতুবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন মহাখালীর বিশেষায়িত হাসপাতালে হামের রোগী ভর্তি না নেয়ার অভিযোগ যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা বাতিল হলে যা যা করবেন

ঢাকা উত্তর – দক্ষিণ সহ ৬ সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ

প্রতিবেদকের নামঃ / ৪২৩ দেখেছে
সময়ঃ সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণসহ দেশের মোট ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে মো. শফিকুল ইসলাম খানকে।

এ ছাড়া খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক এর উপধারা (১) অনুযায়ী করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁদের সংশ্লিষ্ট সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।

Advertisement

নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা গ্রহণ করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/