মো: সাব্বির শেখঃ ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী মো: শহিদুল্লাহ বলেছেন, মা- বাবার স্বপ্ন পুরণে যে সন্তান স্বপ্ন দেখে সে-ই স্বপ্ন কখনোই ব্যর্থ হয়না।আমি আমার সন্তানকে নিয়ে বুকে স্বপ্ন এঁকেছিলাম আমার মেয়ে একজন ডাক্তার হবে, মানুষের সেবা করবে আমার সে-ই কাংখিত স্বপ্ন আমার মেয়ে পুরণ করেছে ও ডাক্তার হয়েছে।আমি একজন গর্বিত পিতা। আজকে তোমরা যারা এসএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ ফাইভ অর্জন করে মাতা- বাবার মুখ উজ্জ্বল করেছো বলেই অগ্নিবীণা সাহিত্য পরিষদ তোমাদেরকে সংবর্ধনা প্রদান করে সম্মানিত করেছে এই সম্মাননা তোমাদের জন্য নয় তোমাদের মা- বাবার জন্য কারণ মা- বাবা তোমাদের নিয়ে স্বপ্ন দেখেছেন তোমরা সে-ই স্বপ্ন বাস্তবায়ন করেছো।আমি তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে বলছি জীবনে এ প্লাস পাওয়া বড় কথা নয় ভালো মানুষ হতে হবে।
রোববার ৪ জানুয়ারি সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা চিতাশালস্থ আল্লাহর দান কমিউনিটি সেন্টারে মরহুম হাজী আমির আলী ওয়েলফেয়ার ট্রাষ্ট এর ব্যবস্থাপনায় অগ্নিবীণা সাহিত্য পরিষদ আয়োজিত এসএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও অগ্নিবীণা সাহিত্য পরিষদের উপদেষ্টা আলহাজ্ব মো : মাজহারুল আলম মিথুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি মো : বাবুল আহমেদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো : নজরুল ইসলাম মাতবর।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোখলেসুর রহমান তোতার সার্বিক তত্বাবধানে ও সহসভাপতি মুহাম্মদ হুমায়ুন কবিরের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি দ্বীন ইসলাম দিলু,বিএনপি নেতা মো : হানিফ মোল্লা, হাজী মিছির আলী ডিগ্রি কলেজ গভর্নিং বডি সদস্য এম এ জাহের মোল্লা, কুতুবপুর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মো : সোহেল মোল্লা, সদস্য সচিব মো: জহিরুল ইসলাম রবিন, জাতীয়তাবাদী প্রযুক্তি দল নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মামুন খান, এনসিপির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান, জাতীয় ছাত্র শক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব সরফরাজ হক সজিব, কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো : বিল্লাল মুন্সি, এ.এস.এম. এ. আর এম সুপার মার্কেটের
সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান তালুকদার প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে কুতুবপুর ইউনিয়নের পাগলা উচ্চ বিদ্যালয়, দেলপাড়া উচ্চ বিদ্যালয়, দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়,মুন্সিবাগ দারুল ক্বারার ইসলামিয়া আলিম মাদ্রাসা সহ ১৫ টি স্কুলের দেড় শতাধিক কৃতি ছাত্রছাত্রীদের মাঝে সম্মাননা ক্রেস্ট এ অভিনন্দন পত্র প্রদান করা হয়।
https://slotbet.online/