• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টার্স ইউনিটি শোক প্রকাশ ইঞ্জিঃ সাঈদ রেজার উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও তোবারক বিতরণ ফতুল্লা থানা যুবদলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও তোবারক বিতর ব্যবসার “মুনাফা” বনাম অভিযানের ‘ঘোষণা’ – মোঃ নাসিম আগস্টে ঘোষণা হতে পারে ইউপি নির্বাচনের তফসিল ইসলামী আন্দোলনে ফিরলেন নান্নু মুন্সী ব্রাহ্মণগাও মন্দিরে লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান উৎসব পালিত কুতুবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন মহাখালীর বিশেষায়িত হাসপাতালে হামের রোগী ভর্তি না নেয়ার অভিযোগ যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা বাতিল হলে যা যা করবেন

মায়ের কাছে মন পড়ে থাকলেও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই আমি এখানে দাঁড়িয়েছি – তারেক রহমান

প্রতিবেদকের নামঃ / ১৫৯ দেখেছে
সময়ঃ বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

দীর্ঘ প্রতীক্ষার পর দেশে ফিরে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মন পড়ে রয়েছে অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শয্যাপাশে। হাসপাতালে যাওয়ার আগে তিনি দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরে পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে জনতার উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘সন্তান হিসেবে আমার মন মায়ের বিছানার পাশে হাসপাতালে পড়ে রয়েছে। কিন্তু যে মানুষগুলো এবং যার জন্য আমার মা জীবন উৎসর্গ করেছেন, সেই আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই আমি এখানে দাঁড়িয়েছি।’
তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া এ দেশের মাটি ও মানুষকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসেন। মায়ের সুস্থতার জন্য তিনি দল-মত নির্বিশেষে সবার কাছে দোয়া প্রার্থনা করেন। সংক্ষিপ্ত বক্তব্য শেষেই তিনি মায়ের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/