• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
কুতুবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন মহাখালীর বিশেষায়িত হাসপাতালে হামের রোগী ভর্তি না নেয়ার অভিযোগ যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা বাতিল হলে যা যা করবেন ফতুল্লা থানা যুবদলের উদ্যোগে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ সবুজ বাংলা কুতুবপুর এর যাত্রা শুরু ও কার্যালয় উদ্বোধন নারায়ণগঞ্জ সদর উপজেলায় ঈদুল আজহা উপলক্ষে ১৩টি পশুর হাটের দরপত্র উন্মুক্ত করেছে উপজেলা প্রশাসন অভিযোগের পাহাড়ে শিক্ষা প্রতিষ্ঠান, অবশেষে কারণ দর্শানোর নোটিশ অগ্নিবীণা সাহিত্য পরিষদ সম্মাননা পদকে ভূষিত হলেন চিত্রশিল্পী জামাল মাহমুদ ডিসি রায়হান কবিরের হাত ধরে যাত্রা শুরু করলো ব্যতিক্রমী ‘স্নেহকুঞ্জ’

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা বাতিল হলে যা যা করবেন

প্রতিবেদকের নামঃ / ৯ দেখেছে
সময়ঃ সোমবার, ১ জুন, ২০২৬

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে শিক্ষার্থী ভিসা পাওয়া বড় একটি অর্জন। ভিসা পাওয়ার পরও শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হয়। কারণ, নিয়ম ভঙ্গ করলে মার্কিন শিক্ষার্থী ভিসা বাতিল বা প্রত্যাহার হতে পারেন, যা শিক্ষার্থীর পড়াশোনা ও যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থান-দুটোকেই ঝুঁকির মুখে ফেলতে পারে।

 

 

ভিসা বাতিল হতে পারে যেসব কারণে

Advertisement

দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রের বাইরে থাকা: কোনো শিক্ষার্থী যদি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমতি বা তথ্য ছাড়া পাঁচ মাসের বেশি সময় যুক্তরাষ্ট্রের বাইরে থাকেন, তাহলে তার ভিসা বাতিল হতে পারে।
বিশ্ববিদ্যালয় পরিবর্তনের তথ্য হালনাগাদ না করা: এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্যটিতে স্থানান্তরের ক্ষেত্রে ভিসা–সংক্রান্ত রেকর্ড যথাযথভাবে আপডেট না করলে শিক্ষার্থীকে অনুপস্থিত হিসেবে দেখানো হতে পারে। এতে ভিসা বাতিলের ঝুঁকি তৈরি হয়।
প্রতারণামূলক কার্যক্রম: ভুয়া তথ্য বা নথি জমা দেয়া, অনুমতি ছাড়া কাজ করা কিংবা অন্য কোনো জালিয়াতিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে ভিসা বাতিল হতে পারে।
ভিসার শর্ত পূরণে ব্যর্থতা: শিক্ষার্থীর ব্যক্তিগত পরিস্থিতির পরিবর্তন বা নতুন কোনো তথ্যের ভিত্তিতে কর্তৃপক্ষ মনে করল যে তিনি আর ভিসার শর্ত পূরণ করছেন না, সে ক্ষেত্রেও ভিসা বাতিল হতে পারে।
এ ছাড়া নিরাপত্তা বা অপরাধসংক্রান্ত তৃতীয় পক্ষের অভিযোগও কখনো কখনো ভিসা বাতিলের কারণ হতে পারে।

ভিসা বাতিল হলে যা করবেন

বিশেষজ্ঞরা বলছেন, ভিসা বাতিল হলে আতঙ্কিত না হয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া জরুরি।
প্রথমেই কেন ভিসা বাতিল হয়েছে, তা বুঝতে হবে। প্রশাসনিক ত্রুটি, দীর্ঘ অনুপস্থিতি বা অন্য কোনো কারণে এমনটি হয়েছে কি না, তা জানা গুরুত্বপূর্ণ।
বিশেষজ্ঞরা নিচের কাজগুলোর ওপর জোর দিয়েছেন:
*প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তার জন্য বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী সেবা বিভাগের সঙ্গে যোগাযোগ করা।
*যদি মনে হয়, সিদ্ধান্তটি ভুল ছিল বা ব্যাখ্যা দেয়ার সুযোগ আছে, যেমন চিকিৎসার কারণে অনুপস্থিতি, তাহলে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবার আবেদন বা আপিল করা যেতে পারে।
*জটিল পরিস্থিতিতে অভিবাসন আইনজীবীর সহায়তা নেয়া কার্যকর হতে পারে। তারা পুরো প্রক্রিয়ায় দিকনির্দেশনা দিতে পারেন।
*কিছু ট্রাভেল বা স্টুডেন্ট ইনস্যুরেন্সে ভিসা বাতিলজনিত ক্ষতির আংশিক আর্থিক সহায়তার ব্যবস্থা থাকতে পারে। তাই বিমা নীতিমালা দেখে নেয়া উচিত।
দ্রুত পদক্ষেপ গুরুত্বপূর্ণ
বিশেষজ্ঞদের মতে, শিক্ষার্থী ভিসা বাতিল হওয়া নিঃসন্দেহে কঠিন পরিস্থিতি। তবে দ্রুত পদক্ষেপ নেয়া, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখা এবং সঠিক তথ্য জানা থাকলে অনেক ক্ষেত্রে পরিস্থিতি সামাল দেয়া সম্ভব হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/