• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফতুল্লার লিংক রোডে শহিদুল ইসলাম টিটুর নেতৃত্বে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত ‎কুতুবপুরে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক দেখার যেন কেউ নেই দেশের গনতান্ত্রিক আন্দোলন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় মহিলা দলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে – এড. শাখাওয়াত হোসেন খান নজরুল বর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ সদরে সাহিত্য কর্ণার উদ্বোধন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপন করা হবে পাঠাগার- ইউ.এন.ও এস এম ফয়েজ উদ্দিন অসুস্থ নাজির কামরুল ইসলাম এর সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা সমাজসেবক মো : জামাল উদ্দিন এর উদ্যোগে দুইদিন ব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদরে গ্রাম আদালত ও জন্ম-মৃত্যু নিবন্ধনে বিশেষ সভা অনুষ্ঠিত না: গঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত কামালকে সভাপতি ও বাদলকে সাধারণ সম্পাদক করে ৩৯ বিশিষ্ট ফাতেমা নূর জামে মসজিদ রোড পঞ্চায়েত কমিটির অনুমোদন

ফতুল্লার লিংক রোডে শহিদুল ইসলাম টিটুর নেতৃত্বে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নামঃ / ৩০ দেখেছে
সময়ঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

এসটি নিউজঃ ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ডে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর নেতৃত্বে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১১ সেপ্টেম্বর বিকেলে এ মিছিল অনুষ্ঠিত হয়।
ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর ডাকে ফতুল্লার আওতাধীন বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে প্রতিবাদ মিছিলে যোগদান করেন।
উক্ত প্রতিবাদ মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু।
কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি  নজরুল ইসলাম মাদবরের সভাপতিত্বে এসময় উপস্থিত  ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি, হাজী মোঃ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক, এডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, রুহুল আমিন শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক এস, এম আনিসুর রহমান, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি, মন্টু  মেম্বার, ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের সদস্য সচিব বাবুল আহমেদ, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ, কুতুবপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ডি এম আহসান হাবীব, সহসভাপতি আনোয়ার হোসেন আনু,সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান তপন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/