ত্রিকালদর্শী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬ তম তিরোধান উৎসব উপলক্ষে মানব সেবায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী শীর্ষক আলোচনা সভা ও ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার কোন্ডা ইউনিয়নের ব্রাহ্মণ্গাওস্থ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত মন্দির কমিটির সভাপতি শ্রী হরিদাস ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সদস্য ও আসন্ন কোন্ডা ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো : জাকির হোসেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি,শিক্ষক ও সাংবাদিক শ্রী রণজিৎ মোদক।
ধমীয় আলোচনায় অংশ নেন কবি ও সাংবাদিক ইয়ারদী মাহমুদ, প্রদীপ কুমার দাস প্রমুখ।
অনুষ্ঠানে ধর্মীয় সংগীত পরিবেশন করেন প্রিয়ন্তি সরকার কথা।
অনুষ্ঠানে সঞ্চালনার দ্বায়িত্ব পালন করেন টিভি অভিনেতা ও সাংবাদিক মোখলেসুর রহমান তোতা। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন মন্দির কমিটির সহসভাপতি শ্রী বিজয় কৃষ্ণ রাজবংশী,শ্রী জীবন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শ্রী অবিনাশ সরকার, সহসাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র কর্মকার ও কোষাধ্যক্ষ অবিনাশ চন্দ্র রক্ষিত।