এসটি নিউজঃ কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ফতুল্লা থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, আলহাজ্ব মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। উক্ত বহিষ্কারাদেশ প্রত্যাহার চিঠিটি স্বাক্ষর করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
নতুন বছরের প্রথম দিনে অর্থাৎ ১/১/২০২৬ ইং তারিখ এই চিঠিটি চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টুকে প্রেরন করা হয়েছে।
উক্ত চিঠির অনুলিপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ঢাকা বিভাগ সাংগঠনিক সম্পাদক, কাজী সাইয়েদুল আলম বকুল, সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মোঃ মামুন মাহমুদ এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির ১ম যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়ার কাছে প্রেরণ করা হয়েছে।