প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩১, ২০২৬, ৫:০৬ এ.এম
কুতুবপুর ৬ নং ওয়ার্ডে মেম্বার পদে সমাজসেবক ফরিদ আহমেদ এর বিকল্প নেই

আসন্ন কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে সমাজসেবক মোঃ ফরিদ আহমেদ এর বিকল্প নেই বলে মনে করেন এলাকাবাসী।
কুতুবপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বাসীর অভিমত, আগামী নির্বাচনে তারা এমন প্রার্থীকেই তাদের সেবক হিসেবে বেছে নিবেন এবং ভোট দিয়ে নির্বাচিত করবেন যার মাধ্যমে সমাজ ও মানুষের কল্যাণ সাধিত হবে।যে মানুষটি আমাদের প্রয়োজনে নিজেকে বিলিয়ে দিবেন, আমাদের সুখ-দুখের কথা শুনবেন, বিপদে আপদে পাশে দাঁড়াবেন।এসব গুণাবলী সম্পন্ন একজন ভালো মনের মানুষকেই আমরা আমাদের ৬ নং ওয়ার্ড বাসীর সেবক হিসেবে বেছে নিবো।সেইক্ষেত্রে মোঃ ফরিদ আহমেদ এর বিকল্প হিসেবে কাউকে ভাবছেন না সচেতন ভোটাররা।কেননা ৬ নং ওয়ার্ড বাসীর আশা আকাংকা পুরণে একজন কর্মঠ ও জনগণের পাশে থাকা মানবিক ও সাহসী মানুষ প্রয়োজন। যার মাধ্যমে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত সুন্দর সমাজ গঠনের পাশাপাশি রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যুব উন্নয়ন ও কর্মসংস্থান সহ প্রতিটি ক্ষেত্রে বাস্তব পরিবর্তন পরিলক্ষিত হবে।সে-ই ক্ষেত্রে মোঃ ফরিদ আহমেদের বিকল্প নেই বলে মনে করেন ৬ নং ওয়ার্ড এর শান্তি ও উন্নয়ন প্রত্যাশী সর্বস্তরের মানুষ।
stnews24bd