নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে একটি ইউনিয়নভিত্তিক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল ২০২৬) কুতুবপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজন করে ব্র্যাক, সহযোগিতায় ছিল Australian Government।
কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী মোঃ শহিদুল্লাহ এবং কুতুবপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান অনামিকা হক প্রিয়াংকা।
এছাড়াও সুশীল সমাজের প্রতিনিধি, নারী নেত্রী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় মানব পাচারের ঝুঁকি, প্রতিরোধের উপায় এবং নিরাপদ অভিবাসন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সচেতনতার অভাব ও দালালচক্রের প্রতারণার কারণে অনেক মানুষ মানব পাচারের শিকার হচ্ছে। এ ধরনের কর্মশালার মাধ্যমে জনগণকে সচেতন করা গেলে এই অপরাধ অনেকাংশে কমানো সম্ভব।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মানব পাচার প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।