প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৮, ২০২৬, ১১:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৫, ৮:৪২ এ.এম
কুতুবপুরকে নাসিকে অন্তর্ভুক্ত করার দাবিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার নিকট স্মারক লিপি প্রদান

কুতুবপুরকে নাসিকে অন্তর্ভুক্ত করার দাবিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার নিকট স্মারক লিপি প্রদান করলেন ইবনে সিহাব তানভীর।
নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হল সংসদের ভিপি ইবনে সিহাব তানভীর এর মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ভাইয়ের নিকট কুতুবপুর ইউনিয়নকে সম্পূর্ন সিটি কর্পোরেশনের আওতায় আনার জন্য স্মারক লিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ৩ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার নিকট স্মারক লিপি প্রদান করেন নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির সদস্য ইবনে সিহাব তানভীর।
এসময় স্মারক লিপি হাতে পেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিষয়টি খুব গুরুত্বের সাথে গ্রহণ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন।
stnews24bd